সংগৃহিত
রাজনীতি

নৌকা দেশের উন্নয়নের পথপ্রদর্শক

নিজস্ব প্রতিবেদক: নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন এবং সুখ- সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে।

বুধবার দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপ ভবন প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা চাউলকল মালিক, সদর উপজেলার সকল চাউল কল মালিক, ফোরম্যান ও শ্রমিক-সর্দারদের সাথে এই মতনিবিনময় সভা অনুষ্ঠিত হয়।

ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। আজকে আমরা শতভাগ বিদ্যুত দিতে পেরেছি বলেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। শ্রমিকরা ভাল আছেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। এই নৌকায় ভোট দিলে কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকাই এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার।

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে জানিয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজার হাজার ছেলে মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নিজেদের আয়ের সুযোগ বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নৌকার কোন বিকল্প নেই। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তাই তারা জনগণ থেকে ছিটকে পড়েছে।

জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা