সংগৃহিত
রাজনীতি
ঢাকা-৭

লাঙ্গলের সমর্থকদের ভয় দেখানো হচ্ছে

জেলা প্রতিনিধি: লাঙ্গলের সমর্থক ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনে জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীরা এলাকায় প্রভাব বিস্তার করছে। লাঙ্গলের সমর্থক ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে। ভোটার স্লিপ বিতরণ করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। প্রশাসন যদি ভোট কেন্দ্র পাহারা না দেয়, নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে ঢাকা-৭ আসনের প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে দিনব্যাপী পুরান ঢাকার আমলীগোলা, লালবাগ রোড, আজিমপুর ছাপড়া মসজিদ, ছোট কাটরা, চানখাঁরপুল, নাজিম উদ্দীন রোড, বকশীবাজার, আবুল হাসনাত রোড, আগামসী লেন এবং উর্দু রোড এলাকায় গণসংযোগ করেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

হাজী মিলন বলেন, পুরান ঢাকাবাসী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা চায়। পরিবর্তন চায়। তাই, তারা এবার লাঙ্গলে ভোট দিতে ঐক্যবদ্ধ। আমি যেখানেই গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছি, হাজার হাজার নারী-পুরুষের সমর্থন পাচ্ছি। কিন্তু, সাধারণ ভোটাররা অবাধ ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন, তাদের প্রদত্ত ভোট ছিনতাই হয়ে যাবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাজী মিলনের সঙ্গে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা