সংগৃহিত
রাজনীতি

প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসন নিরপেক্ষ

জেলা প্রতিনিধি: তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুষ্ঠু নির্বাচনের সে আলোকে প্রশাসন নিরপেক্ষ হয়েছে। তবে তারা নিরপেক্ষ থাকবে কিনা সেটা আগামী ৭ তারিখ বলা যাবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময়ে তিনি এ মন্তব্য করেন।

তৈমূর আলম খন্দকার বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। আগে যেমন ভয় ছিল, চোখ রাঙানি ছিল ও এমপিদের লিস্ট অনুযায়ী গ্রেফতার করা হতো এখন সেটা নেই। দেশে শাসন আছে সুশাসন নেই। শাসন সরকারি দলের জন্য একরকম বিরোধী দলের জন্য আরেক রকম।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। সিটি করপোরেশন নির্বাচনের সময় অনেক বিএনপি নেতা অব্যাহতি পেয়েছেন। বড় বড় নেতারা বুঝে একরকম স্থানীয় জনগণ বুঝে আরেক রকম। স্থানীয় জনগণ তাদের সমস্যার সমাধান এবং তাদের নিরাপত্তা খুঁজে। বড় বড় নেতারা শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। আর স্থানীয় জনগণ তাদের নিরাপত্তা দেয়। কে সম্পত্তি গ্রাস করে খায় আর কে সম্পত্তি দান করে এটাও বুঝে।

তৈমূর বলেন, আমি সুষ্ঠু নির্বাচন চেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে যখনই সাক্ষাত হয়েছে তখনই বলেছি সুষ্ঠু নির্বাচন দিন। আমি মনে করি মানুষের বিবেক জাগ্রত হবে।ৎ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা