রাজনীতি

বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি : হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি

বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন, যাতে তিনি ‘সেইফ এক্সিট’ নিতে পারেন। এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব। সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার।

এনসিপির এই নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই। পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও কি সেইভাবে নির্বাচন হবে? গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি।

‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’ আয়োজিত এ অনুষ্ঠানে জুলাইয়ের পক্ষে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে CSR ফান্ডের অর্থ আত্মস...

ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান

সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও সবার অংশগ্রহণ নিশ্চিত হলেই টেকসই শান্তির...

হ্যারি-মেগানকে ফিরিয়ে নিতাম না: ট্রাম্প

পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করে ছয় বছর আগে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরা...

সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্...

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০...

লাইফস্টাইল
বিনোদন
খেলা