রাজনীতি

নিজেদের সামলান, নাহলে জনগণই আপনাদের সামাল দেবে : জামায়াত আমির

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই।

আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে।

আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীংকালে রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব সাবধান হোন। নিজেদের সামলান। নাহলে জনগণই আপনাদের সামাল দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।

শনিবার (৫ জুলাই) সকাল ৭টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় একথা বলেন তিনি। এর আগে তিনি কুমিল্লার আলেখারচর এলাকায় পথসভা করেন।

পথসভায় ডা. শফিকুর রহমান আরো বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।

জামায়াত আমির বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। কিশোর, তরুণ, যুবকদের জন্য এমন দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে।

পদুয়ার বাজারের পথসভায় কেন্দ্রীয় সূরাহ সদস্য জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা