রাজনীতি

পরাজিত ফ্যাসিস্টরা অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ১৯৭১ সালের পর এদেশে ছাত্র-জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোন সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

জুনায়েদ সাকি বলেন, সংস্কার করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ গঠনে একাত্তর, জুলাইসহ সকল আত্মত্যাগকারীদের স্মরণে রাখতে হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা