ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠী

আমার বাঙলা ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে কয়েক শ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। আজ মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটেছে।

দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেনটির নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে। সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, পাকিস্তানের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে তারা।

বিএলএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটিতে হামলা চালানোর আগে রেল লাইনে বোমা মেরেছে তারা। ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিএলএ জানিয়েছে।

পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার তথ্য পেয়েছেন তারা। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেছেন, ট্রেনে ব্যাপক গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামলাকারী গোষ্ঠী বিএলএ বলেছে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরসহ ট্রেনের যাত্রীদের একটি বড় অংশকে তারা জিম্মি করছে। তাঁদেরকে উদ্ধারের কোনো প্রচেষ্টা নেওয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা