সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ধূলিঝড়ে গাড়ির মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

সৌদির সড়ক নিরাপত্তা বাহিনী জানায়, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে ১৩টি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিল। এই দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। বাকিরা অল্প আঘাত পেয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে সাতজনকে এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার পাশে পড়ে ছিল।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা