সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের উন্নাওতে দুধবহনকারী ট্যাংকারের সাথে ডাবল-ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাবল-ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি বুধবার ভোরে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দুধের একটি ট্যাংকারকে ধাক্কা দেয়।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে তার অফিস জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভোরবেলা লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাংকারে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ট্যাংকার এবং বাস, দুটিই উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। বাসের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ।

উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের কয়েকজনকে বের করে হাসপাতালে নিয়ে গেছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ এখনও চলছে। এসডিএম নম্রতা সিং জানান, কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ।

তিনি জানান, ‘বিহার থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টাও চলছে।’

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা