সংগৃহিত
আন্তর্জাতিক

বিজেপি বাঙালিবিদ্বেষী, বাংলা পছন্দ করে না

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি বাঙালিবিদ্বেষী, তারা বাংলা পছন্দ করে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রচারে নেমে শনিবার (৪ এপ্রিল) চাকদহের জনসভা থেকে এই অভিযোগ তোলেন তিনি।

আগামী ৭ মে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচন। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম কেন্দ্রে। তার আগে রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী।

এসময় নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ভালো দিন আসবে। কীসের ভালো দিন? কত ভালো দিন? ১০০ দিনের কাজ বন্ধ, ১৫ লাখ রুপি দেবে বলে এক রুপিও দেয়নি, নোট বন্দি নিয়ে কালো রুপি এলো না। হাজার রুপির গ্যাসে ফুটছে বিনে পয়সার চাল। বাহবা নন্দ লাল!

এরপর কেন্দ্রীয় সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ইউনিফর্ম সিভিল কোড করছে। কারও কোনো অস্তিত্ব থাকবে না। না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না হিন্দু, না মুসলিম, না আদিবাসী। সব শেষ করে দেবে।

তিনি বলেন, দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একজনই নেতা থাকবে। বাকিদের জেলে পাঠাও। গণতন্ত্রকে আজ জেল বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী আজ ছি ছি করছে!

বিজেপিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, এরা বাঙালিবিদ্বেষী। এরা বাংলা পছন্দ করে না। পশ্চিমবঙ্গে যেসব অবাঙালি বাস করে, যারা আমাদের মতো করে থাকে, তাদেরও এরা পছন্দ করে না। এদের কাজ শুধু মিথ্যা বলা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা