সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হয়েছে। অপরাধী গোষ্ঠীগুলো তাদের গোপন আস্তানায় সামরিক অভিযানের প্রতিশোধ নিতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার চারটি গ্রামে হামলা চালিয়েছে বলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর এএফপির।

বৃহস্পতিবার কাতসিনা রাজ্যের চারটি গ্রামে হামলা চালানো হয়। ওই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসিরু বাবাঙ্গিদা বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে সাবুওয়া জেলার উংগুয়ার সারকি, গঙ্গারা, টাফি এবং কোরে গ্রামে দস্যুরা হামলা চালিয়েছে। তারা গ্রামের লোকজনের ওপর গুলি চালিয়েছে।

নাসিরু বাবাঙ্গিদা বলেন, চার গ্রামে হামলায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই উংগুয়ার সারকি গ্রামের বাসিন্দা। তিনি বলেন, বন্দুকধারীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে অপরাধীরা অপহরণ করে নিয়ে গেছে।

হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করার সময়ই বেশিরভাগ লোকজন প্রাণ হারিয়েছেন। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অনেক গ্রামেই লোকজন নিজেদের প্রতিরক্ষার জন্য ছোট ছোট বাহিনী গঠন করেছে যেন দস্যুদের বিরুদ্ধে লড়াই করা যায়।

নাসিরু বাবাঙ্গিদা জানান, দস্যুরা তাদের বিভিন্ন ক্যাম্পে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পার্শ্ববর্তী কাদুনা রাজ্যের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়েছে। এসব সামরিক অভিযানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কাটসিনা এবং কাদুনা রাজ্যে বিভিন্ন ক্যাম্পে বোমা হামলার প্রতিশোধ হিসেবে বিভিন্ন গ্রামে হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর অভিযানে বিভিন্ন গ্যাং দলের দুই শতাধিক সদস্য নিহত হয়েছে।

দেশটির জামফারা, কাটসিনা, কাদুনা এবং নাইজার রাজ্যের বিস্তীর্ণ বনাঞ্চলে ক্যাম্প স্থাপন করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল থেকে ব্যাপক হারে শিক্ষার্থী অপহরণের ঘটনায় বিভিন্ন গ্যাং দলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা