সংগৃহিত
আন্তর্জাতিক

৭০ হাজার কর্মী ছাঁটাই করবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই সরকারের ব্যয়ভার কমাতে আগামী কয়েক মাসের মধ্যে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি প্রাদেশিক সরকারগুলোর জন্য বিভিন্ন বরাদ্দ এবং দুই লাখের বেশি সামাজিক উন্নয়ন কর্মসূচিও বাতিল করেছেন। দেশটির নতুন প্রেসিডেন্টের মতে, এসব বরাদ্দ দুর্নীতিতে পরিপূর্ণ।

যেকোনো মূল্যে এ বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক বাজেটে ভারসাম্য আনতে চান মিলেই। গত মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী ভাষণে নানা পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

২৭৬ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতি এবং এর কারণে মজুরি ও পেনশনের ক্ষতির কথা উল্লেখ করে মিলেই বলেন, অনেক গড়মিল রয়েছে। আরও অনেক কাটছাঁট আসছে।

আর্জেন্টিনায় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। ৭০ হাজার কর্মী তার একটি ছোট অংশই বলা চলে। এরপরও, এসব কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট চাপ সামলাতে হবে আর্জেন্টাইন প্রেসিডেন্টকে। এমনকি এর জন্য তার জনসমর্থনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত মঙ্গলবার থেকেই সরকারি কর্মীদের একটি ইউনিয়ন ধর্মঘট শুরু করেছে। তবু দেশের অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, কঠোর ব্যবস্থা সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে।

মিলেই বলেছেন, মানুষের আশা রয়েছে। সুড়ঙ্গের শেষে তারা আলো দেখতে পাচ্ছেন। সূত্র: ব্লুমবার্গ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা