সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে ৭৫ জন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান।

ভারতীয় টিভির ভিডিও চিত্রগুলোতে আতশবাজি প্ল্যান্টে বিস্ফোরণের পর আকাশের অনেক উচ্চতায় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। হাসপাতালের কর্মকর্তারা সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আহতদের সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং সেনা হেলিকপ্টার ডাকা হয়েছে। খবর এএফপি’র।

মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রদেশের হার্দা জেলা হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। আমরা এখানে ৬৫ জন আহতকে ভর্তি করেছি এবং আরো ১০ জনকে একটি বড় হাসপাতালে প্রেরণ করেছি।

উদ্ধার প্রচেষ্টা সমন্বয়ে নিয়োজিত জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা কৈলাশ চাঁদ পার্টে জানান, ১৫টির মতো দমকল ইঞ্জিন ভয়াবহ আগুনের সাথে লড়াই করছে। পার্টে এএফপিকে বলেন, কমপক্ষে আটজন গুরুতর জখম হয়েছে। আমরা এখানে থেকে উদ্ধার কাজ ও লোকদের হাসপাতালে পাঠানোর কাজ করছি, তাই আমরা তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারছি না। আমরা এ পর্যন্ত ৭০ থেকে ৭৫ জনকে বিভিন্ন রকম আহত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের সবাইকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, কারখানায় প্রায় ২০০ থেকে ৩০০ কর্মী কাজ করত, তবে বিস্ফোরণের সময় কতজন ভেতরে ছিল তা জানা যায়নি। তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণে কমপ্লেক্সের আশেপাশের অন্তত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ১৫টি ফায়ার ইঞ্জিন ও বিপূল সংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে রয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, বিস্ফোরণের খবর অত্যন্ত মর্মান্তিক। কাছাকাছি বড় হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা