ছবি-সংগৃহীত
ফিচার

হাকিমপুরে এশিয়ার সর্ববৃহৎ পূজা মণ্ডপ

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট: কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া আর তুলির আঁচড়ে সেখানে দেব-দেবীর প্রতিমা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে যেন জীবন্ত প্রতিচ্ছবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ি দুর্গা মন্দিরে।

৫০১টি প্রতিমা এই মণ্ডপে তৈরী করা হয়েছে। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরুর পর দেশি-বিদেশী দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মণ্ডপে। আসচ্ছেন চিত্রজগতের অনেকেই।

সরেজমিনে শিকদার বাড়ী পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, করোনার কারণে দীর্ঘ ৩ বছর পর আবারও বড় পরিসরে বাগেরহাট সদর উপজেলার শিকদার বাড়ীতে দুর্গাপূজার আয়োজন করায় জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

হাকিমপুর শিকদার বাড়ীতে দুর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণ, মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব-দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জাও।

পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মণ্ডপে দেশি-বিদেশী দর্শনার্থীদের উপছে পড়া ভিড় দেখা যাচ্ছে। ইতি মধ্যে চিত্র নায়ক রিয়াজ এসে ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ থেকেও আসছেন অনেকে।

খুলনা থেকে শিকদার বাড়ী ঘুরতে আসা সুমিতা দাস জানান, এবারই প্রথম শিকদার বাড়ীতে আসা। অনেক নাম শুনেছি শিকদার বাড়ীর। তাই পরিবারের সকলের সাথে চলে এলাম। খুবই ভালো লাগলো।

সাতক্ষীরা থেকে ঘুরতে আসা তমা বিশ্বাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি শিকদার বাড়ীর কথা। এখানে এসে অবাক হয়েছি। এত প্রতিমা নিয়ে দেশের কোথাও দুর্গাপূজার আয়োজন করা হয় কি না আমার জানা নেই। তবে সত্যি অসাধারণ, দেখে মুগ্ধ হয়েছি।

ভারতের কলকাতা থেকে ঘুরতে আসা অমিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মণ্ডপের কথা শুনে আসছি। কিন্তু আসা হয়নি। তাই এবার পূজার ছুটিতে পরিবারের সকলকে নিয়ে শিকদার বাড়ী ঘুরতে আসলাম।

দুর্গাপূজার মূল প্রতিমার পাশাপাশি এখানকার অন্য যে প্রতিমা গুলো রয়েছে সেগুলো প্রতিটি মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর কথা স্মরণ করিয়ে দেয়। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন রয়েছে, ইচ্ছা আছে আরো কয়েকদিন বাংলাদেশ দেখার।

শিকদার বাড়ীর পূজা মণ্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমাদের বাড়ীতে সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা কালীন সময়ে আমরা শুধুমাত্র দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করেছি। যেটাকে ঘট পূজা বলা হয়। করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

ইতিমধ্যে এখানে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে। এছাড়া চিত্র-বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মণ্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।

শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরতে এসে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে বন্ধু লিটন শিকদারের আমন্ত্রণে সাড়া দিয়ে শিকদার বাড়ীতে ছুটে এসেছি। আমি সুস্থ থাকলে আগামীতেও শিকদার বাড়ীতে ঘুরতে আসবো। সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শিকদার বাড়ীর পূজা মন্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ট...

মার্কিন সেনা বিতাড়ন না করলে হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ই...

তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে চাই: আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা