সংগৃহীত
পরিবেশ

বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, বাড়ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: বায়ু দূষণ বিশ্বের বড় শহরগুলো ছাড়াও ছোট শহরগুলোতেও বেড়েই চলেছে। বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর তাই বিশ্বে দূষণ বাড়ছে।

কোনোভাবেই বায়ুদূষণ কমানো যাচ্ছে না। বাংলাদেশের রাজধানী ঢাকাও এ তালিকা থেকে বাদ যায়নি।

আজ ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১০৫। বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফের উর্ধ্বগতিতে বায়ু দূষণ।

তবে বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে কিছুটা স্বস্তি ফিরে আসলেও আবার তাপদাহে তা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বায়ু দূষণের শহরের তালিকায় ঢাকা অবস্থান ১১তম নম্বর স্থানে রয়েছে।

যদিও চলতি ২০২২ সালের শুরু থেকে গত জুন পর্যন্ত বায়ু দূষণের শীর্ষে ঢাকা ছিল। বৃষ্টি হওয়ায় মাঝে মাঝে ঢাকার দূষণে পরিবর্তন হচ্ছে। তবে বৃষ্টি কম হওয়ায় আবার তা বেড়েও যায়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১০৫। যা দূষণের দিক থেকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। আর দূষণের ১১তম স্থানে অবস্থান করছে।

ইরাকের বাগদাদ শহর এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২১৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। আবার ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং , তৃতীয় স্থানে রয়েছে ১৫২স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা।

অপরদিকে ১৫১ স্কোর নিয়ে চর্তুথ স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ১৩৪ স্কোর নিয়ে।

বিশ্বের বায়ুদূষণের এ তালিকা প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

একিউআই ভালো হিসেবে বিবেচিত হয় স্কোর শূন্য থেকে ৫০। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

পরিবেশে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে বায়ুদূষণ। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা