ছবি: সংগৃহীত
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের শীর্ষে বাংলাদেশ : বিশ্বব্যাংক

আমার বাঙলা ডেস্ক

দক্ষিণ এশিয়া এখন বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি—আর এই অঞ্চলের মধ্যেই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন ‘Bangladesh and Other South Asian Countries: Climate Resilience Will Be Private Sector-Led’–এ এমন সতর্কতা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৯০ শতাংশ মানুষ চরম তাপমাত্রার মুখোমুখি হবে, আর প্রায় এক–চতুর্থাংশ মানুষ পড়বে গুরুতর বন্যার ঝুঁকিতে। বিশেষ করে বাংলাদেশের উপকূলে বাড়তে থাকা লবণাক্ততা কোটি মানুষের জীবন–জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংকের বিশ্লেষণ জানায়, জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দেওয়ার চাপ এখন সবচেয়ে বেশি পড়ছে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। জরিপে দেখা গেছে, আগামী এক দশকের মধ্যে আবহাওজনিত কোনো না কোনো ধাক্কায় পড়ার আশঙ্কা করছে দক্ষিণ এশিয়ার তিন–চতুর্থাংশ পরিবার–প্রতিষ্ঠান। যদিও ৮০ শতাংশ পরিবার ও ৬৩ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছে, বেশির ভাগই আবার স্বল্প ব্যয় ও সহজ সমাধান নির্ভর।

বাংলাদেশের উপকূলের ২৫০ গ্রামজুড়ে করা এক জরিপে দেখা যায়, জলবায়ু সহনশীল অবকাঠামোই সেখানে সবচেয়ে বড় ঘাটতি। দীর্ঘমেয়াদে ৫৭ শতাংশ পরিবার মনে করে, দুর্যোগ–সুরক্ষা অবকাঠামোর অভাবই প্রধান বাধা। আর ৫৬ শতাংশ পরিবার অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টারসহ সরকারি বিনিয়োগ প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের অভিজ্ঞতা দেখায়—হালনাগাদ তথ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সমন্বয়ে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব। কিন্তু রাজস্ব সীমাবদ্ধতার কারণে সরকারের সক্ষমতা সীমিত হওয়ায় বেসরকারি খাতকে অভিযোজন বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তার প্রয়োজন জরুরি হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের পরিচালক জ্যঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের স্থিতিস্থাপকতা বারবার নতুন জলবায়ু চ্যালেঞ্জে পরীক্ষা দিতে হচ্ছে। অভিযোজন চলছে বটে, কিন্তু বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় আরও বড় পদক্ষেপ প্রয়োজন।’ তাঁর মতে, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, জলবায়ু–স্মার্ট কৃষি, অভিযোজন অর্থায়ন ও নগর এলাকার লক্ষ্যভিত্তিক বিনিয়োগ এখন অত্যন্ত জরুরি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বহুমাত্রিক এবং সমন্বিত অভিযোজন কৌশল এখন সময়ের দাবি। আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন, ঋণ ও বিমা সুবিধা সম্প্রসারণ, এবং বেসরকারি খাতকে উপযুক্ত স্থানে বিনিয়োগে উৎসাহিত করতে পারলে জলবায়ু–সম্পর্কিত ক্ষতির এক–তৃতীয়াংশ কমানো সম্ভব। সীমিত বাজেটেও পরিবহন ও ডিজিটাল নেটওয়ার্কে উন্নয়ন, আর লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা জোরদার করে সরকার এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

সহ–লেখক সিদ্ধার্থ শর্মা বলেন, ‘অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা যেমন শিক্ষণীয়, তেমনি একটি বড় পরীক্ষা। মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মতো করে মানিয়ে নিচ্ছে; কিন্তু সংকটের ব্যাপকতা মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি।’

বিশ্বব্যাংকের মতে, এখনই বাংলাদেশের সামনে স্থিতিস্থাপকতা গড়ে তোলার বড় সুযোগ। আগাম সতর্কীকরণ ও সাইক্লোন শেল্টারে বিনিয়োগ দুর্যোগে প্রাণহানি কমানোর যে সাফল্য দেখিয়েছে, তা প্রমাণ করে—সঠিক পরিকল্পনা ও কার্যকর প্রতিষ্ঠান স্থানীয় অভিযোজনকে বড় পরিসরে রূপ দিতে পারে। সরকারি, বেসরকারি ও কমিউনিটির অংশীদারিত্ব জোরদার করতে পারলে জলবায়ু–স্মার্ট সমাধান দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম হবে দেশটি। এতে ক্ষতি কমবে, টেকসই উন্নয়নের পথও আরও মজবুত হবে।


● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

বাজারে প্রতিটি দোকানেই সব ধরনের পণ্য পর্যাপ্ত রয়েছে। অথচ অধিকাংশ ভোগ্যপণ্যের...

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুল...

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৯, নেওয়া হচ্ছে ঢাকায়

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন...

কোতোয়ালীতে প্রকাশ্যে জুয়া খেলা, পুলিশের জালে ২০ জুয়াড়ি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সি...

নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে র‍্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদারে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্য...

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা