নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নার্গিস মাকসুদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা ভূঁইয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা সামসুল হক ভূঁইয়ার বসতঘর, ঘরের আসবাবপত্র এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কুশলাদি জিজ্ঞেস করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। দুঃসময়ে নার্গিস মাকসুদকে পাশে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ও উপস্থিত স্থানীয়রা তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সামসুল হক ভূঁইয়ার ঘরবাড়ি ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা