সংগৃহীত
বিনোদন

নিজ বাড়িতে কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের লাশ 

বিনোদন ডেস্ক

নিজ বাড়ি থেকে কোরীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানিয়েছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫৫ মিনিটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তার বয়স হয়েছিল ২৪ বছর।

সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ও ‘দ্য নেইবারস’ সিনেমা খ্যাত অভিনেত্রীর বাড়ি পূর্ব সিউলের সিওংসু-ডং-এ।

জানা গেছে, অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

গত বছরের এপ্রিলে একটি নাটকে অভিনয় করেন কিম সে-রন। নাটকটির মাধ্যমে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার জন্য বিতর্ক সৃষ্টি হওয়ায় আর নিয়মিত হননি এ অভিনেত্রী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা