বিনোদন

পরমব্রত-পিয়া’র ঘরে আসছে নতুন অতিথি 

বিনোদন ডেস্ক

ভালোবাসা দিবসের পরদিন সকালে সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছে, ‘জুন মাসেই কোলে আসতে পারে তাদের সন্তান।’ সে হিসাবে পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা।

বেশ কিছু ছবির কোলাজ করে অন্যরকমভাবেই খবরটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। তিনি লিখেছেন, ভালোবাসা দিবস উদযাপন খানিকটা দেরিতেই করছি। জেন বিটা আসছে জীবনে। কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া।

পিয়া বলেন, ‘আমি এবং পরম ভীষণ এক্সাইটেড। ভীষণ খুশি। খুব আনন্দ হচ্ছে। সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। যাতে সব ভালো হয়। সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান।’

আনন্দবাজার জানিয়েছে, ২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। তাদের সংসার জীবন প্রায় দেড় বছরের। আপাতত নতুন অতিথির অপেক্ষায় পরমব্রত-পিয়া।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা