সংগৃহীত
বিনোদন

রাহাত ফতেহ আলী বললেন, বাংলাদেশ তোমায় ভালোবাসি

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইলেন পাকিস্তানের সুফি সংগীতের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে দলসহ মঞ্চে ওঠেন রাহাত ফতেহ আলী খান। ‘তেরি মেরি’ গানের সুরে সেতার ও সানাই পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা৷

সেই পরিবেশনা শেষে রাহাত ফতেহ আলী বলেন, বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। পাকিস্তান থেকে তোমাদের ভালোবাসায় চলে এলাম। প্রথমবার আমার ছেলে বাংলাদেশে এসেছে। তাকে নিয়েই শুরু করলাম ‘আশ পাশ খুদা’।

এরপর ‘সাজনা তেরি বিনা’, ‘নিত কেহার মাঙ্গা’, ‘ওরে প্রিয়া’, ‘তেরি আঁখো কী দড়িয়া কা’', ‘তেরে রাশকে কামার’ গানে মাতিয়ে তোলেন দর্শকদের। উপমহাদেশের সংগীত কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত তার জনপ্রিয় বিভিন্ন গজলও পরিবেশনা করেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তার জন্য এই ‘চ্যারিটি কনসার্ট’র আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।

শনিবার বিকাল ৪টা থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হয় কনসার্ট। শুরুতে মঞ্চে ওঠে ব্যান্ড দল সিলসিলা। তাদের আধা ঘণ্টার পরিবেশনা শেষে ‘আওয়াজ উডা’ গানের জন্য শিল্পী র্যাপার হান্নান মঞ্চে আসেন। হান্নানের পর ‘কথা ক’ গান দিয়ে দর্শক মাতান র্যাপার সেজান।

বিরতির পর সাড়ে ৫টার দিকে মঞ্চে ওঠে রক ব্যান্ড আফটারম্যাথ। আর্মি স্টেডিয়ামে এটিই তাদের প্রথম কনসার্ট। পরিবেশনা শুরু হয় ‘অধিকার’ গান দিয়ে। তারপর ‘উৎসর্গ’, ‘মাটির রোদ’সহ আরো কয়েকটি গান পরিবেশন করে দলটি।

রক গানের উন্মাদনার পর সন্ধ্যা ৬টার দিকে মঞ্চে ওঠেন ব্যান্ডদল চিরকুট। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি দিয়ে শুরু করে প্রায় এক ঘণ্টার মত পরিবেশনায় তারা শোনান ‘দুনিয়া’, ‘মরে যাবো’, ‘জাদুর শহরে’, ‘কানামাছি’, ‘আহারে জীবন’সহ আটটি গান।

হালকা বিরতির শেষে সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠে ব্যান্ডদল আর্টসেল। ‘পথচলা’ গান দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর তারা শোনান ‘অনিকেত প্রান্তর’।

এ ব্যান্ডদল জুলাই বিপ্লবকে উৎসর্গ করে গেয়ে শোনান একাত্তরের উজ্জয়িনী গান ‘মাগো ভাবনা কেন’ আর ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’।

এরপর ‘ধূসর সময়’, ‘আর্তনাদ’, ‘অন্য সময়’, ‘দুঃখবিলান’ শুনিয়ে শেষ হয় পারফরম্যান্স।

এরপর মঞ্চে আসেন কনসার্টের মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা