সংগৃহীত
বিনোদন

অভিষেক ঐশ্বরিয়া আরাধ্যার সেলফি ভাইরাল

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ১৭ বছরের দাম্পত্য জীবন নাকি ভাঙনের মুখে। গত এক বছর তারকা দম্পতির ডিভোর্স নিয়ে কথাবার্তা তুঙ্গে। এর মধ্যে আবার অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে।

গত ১৭ নভেম্বর ছিল অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে কোনো শুভেচ্ছা জানাননি অভিষেক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অমিতাভের পক্ষ থেকেও কোনো বার্তা পাননি আরাধ্যা।

চলতি মাসের গোড়ায় ঐশ্বরিয়ার জন্মদিনেও ঠিক একই দৃশ্য ধরা পড়েছিল। বচ্চনদের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠে। সপ্তাহখানেক আগে বাবার জন্মবার্ষিকীতে মেয়ের জন্মদিনের বেশকিছু মুহূর্ত তুলে ধরেন নায়িকা।

সেই ছবিতে মেয়ের গালে গাল ঠেকিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। তবে দেখা মেলেনি অভিষেকের। মেয়ের ১৩তম জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক, এমনটিই ধরে নিয়েছিল সকলে।

কিন্তু সেই ধারণা একদমই ভুল! আরাধ্যার কৈশোরে পর্দাপর্ণের মুহূর্তের সাক্ষী ছিল তার বাবা। রবিবার (১ ডিসেম্বর) আরাধ্যার জন্মদিনের অন্দরমহলের ভিডিও এসেছে প্রকাশ্যে। আরাধ্যার বার্থডে পার্টি আয়োজনের দায়িত্বে ছিলেন যতীন ভিমানি।

যতীনের শেয়ার করা ভিডিওতে মেয়ের জন্মদিনের সুষ্ঠু আয়োজনের সঙ্গে তাকে ধন্যবাদ জানান অভিষেক এবং ঐশ্বরিয়া। তবে দুটি পৃথক ভিডিওতে ধরা দিয়েছেন দু’জন। একফ্রেমে আসেননি।

যেন অনেকটা গোপনীয়তা রেখেও লাভ হলো না। তারা দু’জন একফ্রেমে ধরা না দিলেও মেয়ের জন্মদিনে একসঙ্গেই ছিলেন সেটি স্পষ্ট। ডিভোর্স জল্পনার মাঝে এই সত্যি সামনে আসতে খানিক স্বস্তিতে অভিষেক-ঐশ্বরিয়া জুটির ভক্তরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা