সংগৃহীত
বিনোদন

‘অভিষেকের জ্ঞান আছে, আনন্দ পেয়েছিলাম’

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু তাদের সময় ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই এক ছাদের নিচে নেই তারা। ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। যদিও এখন পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কেউই প্রকাশ্যে কোনো কথা বলেননি।

অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণ। যদিও এই বিষয় নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি।

২০২২-এ ‘দসভি’ ছবির শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা। তাদের বেশ কিছু সাক্ষাৎকারও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ছবির প্রচারের সময় নাকি অভিষেকের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দ পেয়েছিলেন নিমরত। অভিনেত্রী নিজেই সেকথা জানিয়েছিলেন।

খাওয়াদাওয়া নিয়ে অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায় সে সব জুনিয়র বচ্চনের নখদর্পণে রয়েছে।

নিমরত এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাওয়া-দাওয়া সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালোবাসে। কোন রেস্টুরেন্ট থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভালো ছিল।’

গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। দেখা যাক সর্বশেষ কী ঘটে অভিষেক-ঐশ্বরিয়ার জীবনে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা