বিনোদন
পথ নাট্য উৎসবসহ থাকছে নানা আয়োজন

খেয়ালী নাট্যগোষ্ঠীর বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব

সাজু আহমেদ: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রাখা সাংস্কৃতিক সংগঠনগুলোরর মধ্যে অন্যতম খেয়ালী নাট্যগোষ্ঠী। নাটক মঞ্চায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশীয় সাংস্কৃতিক সমৃদ্ধির ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেছে সংগঠনটি। ঐতিহ্যবাহী এই সংগঠনটি অচিরেই অর্ধশত বছরে পা রাখতে যাচ্ছে। সেই সুবর্ণক্ষণটিকে স্মৃতির পাতায় ভাস্বর ও সমুজ্জল করতে সংগঠনটির পক্ষ থেকে বছরব্যাপী বিশেষ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। ‘খেয়ালীর পথ,পঞ্চাশের পথে সুন্দরের প্রত্যাশায় পথচলা’ স্লোগানে মর্যাদাবোধ সম্পন্ন, মানবিক, মানবসমাজ গঠনের লক্ষ্যে খেয়ালীর সুবর্ণজয়ন্তীর আয়োজন করা হয়েছে। উৎসব উদযাপন কর্মসুচীতে রয়েছে আলোচনা, স্মৃতিচারণ, পথ নাট্য উৎসব প্রভৃতি।
এই আয়োজন প্রসঙ্গে খেয়ালীর সেক্রেটারি জেনারেল শাহীন আহম্মেদ জানান, আগামী ২ মার্চ শনিবার সকাল ১০টায় বছরব্যাপী ধারাবাহিক আয়োজনের শুরু হবে। এদিন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দোগাছি গ্রামে খেয়ালীর প্রতিষ্ঠাতা এ কে এ কবীরের সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম এমপি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক, গবেষক গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, খেয়ালীর সভাপতি এ কে এম আহসানুল হক খোকন ও সেক্রেটারি জেনারেল শাহীন আহম্মেদ। বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী ৭, ৮ ও ৯ মার্চ মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে সিরাজউদ্দীন খান স্মরণে তিনদিনব্যাপী ‘কাঙাল কবীর পথনাট্যোৎসব’ আয়োজন করা হবে। ‘খেয়ালী নাট্য গোষ্ঠী’ ছাড়াও এই আয়োজনে অংশ নেবে ‘মৈত্রী থিয়েটার’, ‘বাঙলা নাট্যদল’, ‘রঙপীঠ’, ‘থিয়েটার সার্কেল’, মুন্সিগঞ্জ’, ‘চন্দ্রকলা থিয়েটার’, ‘নাট্যযোদ্ধা’, ‘বিবেকানন্দ থিয়েটার’, ‘মাইম আর্ট’, ‘উৎস নাট্যদল’, ‘কথক থিয়েটার’, ‘সুরতাল সংগীত একাডেমি’, ‘হঠাৎ নাট্য সম্প্রদায়’। সবমিলিয়ে নানা বৈচিত্রময় আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি সংশ্লিষ্ট মানুষদের মধ্যে মেলবন্ধন তৈরির চেষ্টা করবে খেয়ালী। সংগঠনটির সুবর্ণজয়ন্তী আয়োজন সফল হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা