বিনোদন
আশীষ দেব রায়ের সুর

রাজিনা চৌধুরীর কথায় রাজা বশিরের নতুন গান ‘যতটুকু জানো তুমি’

সাজু আহমেদ : বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী প্রয়াত বশির আহমেদের সুযোগ্য উত্তরসুরী রাজা বশিরের কণ্ঠে ‘যতটুকু জানো তুমি’ শিরোনামের নতুন একটি গান অচিরেই প্রকাশ হতে যাচ্ছে। নিউইয়র্ক প্রবাসী গীতিকার ও কবি রাজিনা চৌধুরীর কথায় গানটির সুরারোপ করেছেন আরেক বরেণ্য গীতিকবি ও সুরকার, বাংলাদেশের শ্রীমঙ্গলের কৃতি সন্তান আশীষ দেব রায়। জানা গেছে ইতোমধ্যে গানটির দৃষ্টি নন্দন ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। আর কথামালার সঙ্গে সাদৃশ্য রেখে গানটির চিত্রায়ন করা হয়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। বরাবরের মত নতুন গানটির দর্শকপ্রিয়তা নিয়েও বেশ আশাবাদী গীতিকার ও সুরকার আশীষ দেবরায়।
প্রসঙ্গত দেশের প্রখ্যাত গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়। আট শতাধিক গানের গীতিকার হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। গত ২০২৩ সালেও উল্লেখযোগ্য সংখক নতুন গান রিলিজ হয়েছে তার। গানগুলোর শিল্পী হিসেবে ছিলেন ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, শান শায়েক, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকে। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শান শায়েক ভাইসহ অন্যান্য সংগীত পরিচালক এবং শিল্পীদের, যাদের কাছে গানগুলোর জন্য আমি চির কৃতজ্ঞ । চলতি বছরও আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দেয়ার চেষ্টা করব। এই বছরেও বেশ কিছু গান প্রকাশ হতে যাচ্ছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় নতুন বছর দুই ডজনের অধিক রিলিজ হবে। চলতি বছরের প্রথম দিকে শিল্পী সাদিয়া বেনজীরের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘পাশে থেকো’ শিরোনামের একটি গান। গানটির সঙ্গীত পরিচালনায় শান শায়েক। এবার প্রকাশ হতে যাচ্ছে রাজা বশিরের কন্ঠে নতুন গান ‘যতটুকু জানো তুমি’। আশা করছি নতুন গানগুলোও শ্রোতা- দর্শকরা পছন্দ করবেন। সঙ্গীতপিপাসু সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। জয় হোক বাংলা সঙ্গীতের।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা