বিনোদন

যৌন হয়রানি নিয়ে ভয়াবহ ঘটনার কথা জানালেন ‘দঙ্গল’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক ব্যক্তি তাঁকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাঁকে আঘাত করে বসেন।

ফাতিমার ভাষায়, ‘আমি ওকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল। কিন্তু ও এত জোরে আমাকে মারে যে আমি একেবারে মাটিতে পড়ে যাই।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখ অভিনীত নতুন সিনেমা ‘মেট্রো...ইন দিনো’। সিনেমার প্রচার উপলক্ষে হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানান, ঘটনাটি তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। ‘ঘটনার পর আমি আরো সাবধান হয়ে যাই।

বুঝতে পারি, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, সেটাও ভাবতে হয় আমাদের।’ বলেন তিনি। অভিনেত্রী আরো যোগ করেন, ‘এটা এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা যে ভাবতেই শিউরে উঠি।’

ফাতিমা আরো একটি অভিজ্ঞতার কথা জানান, যা ঘটেছে করোনা লকডাউনের সময়, মুম্বাইয়ের রাস্তায়।

‘লকডাউনের সময় আমি মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলাম। একটা টেম্পো ড্রাইভার হর্ন বাজিয়ে ও কুৎসিত আওয়াজ করে যাচ্ছিল। আমি নিজের গলির ভেতর না যাওয়া পর্যন্ত সে আমাকে অনুসরণ করে,’ বলেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা