বিনোদন

আরিফিন শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন

বিনোদন প্রতিবেদক

‘রেহনা মরিয়ম নূর’–খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্টভাষী। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে এসেছেন আলোচনায়। অতীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গেলেও এবার তাঁর অবস্থান বদলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় হয়েছে সমালোচনা। তবে বাঁধন আছেন তার অবস্থানে অনড়।

গেল ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘উৎসব’, ‘ইনসাফ’ আর ‘নীলচক্র’ দেখেছি। ‘উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।

শুধু এটুকু নয়, বাঁধন প্রশংসা করেছেন শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’–এ শুভর অভিনয়ের। তার ভাষায়, 'বরাবরই শুভ দারুণ অভিনয় করে।'

তবে প্রশংসার পাশাপাশি সিনেমাটির বাজেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বলেছেন, ‘যদিও সিনেমাটির বাজেট নিয়ে বিতর্ক আছে। একশ কোটির সিনেমা বলা হলেও আদৌ সে বাজেটে নির্মাণ হয়নি বলেই মনে করি।’

সানি সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ। মুক্তির পর থেকে সিনেমাটির প্রচারে রয়েছেন বাঁধন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শবে কদরের সম্ভব্য রাত কোনটি?

মর্যাদার এ রাতটি কবে হবে তা সুস্পষ্ট বা নির্দিষ্ট করে বলার বা জানার কোনো সুযো...

নারায়ণগঞ্জ বন্দরে শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই...

বাংলাদেশের খেলা দেখতে গেলেন জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। পাকিস্তানের বিপক্ষে এই ম্...

লেবাননের আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় একটি বহুতল আবাস...

আহত অবস্থায় নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন স...

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা