ছবি-সংগৃহীত
শিক্ষা

বাংলাদেশকে জয়ী করতে ভালো মানুষ হতে হবে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আমরা বিশ্ব দরবারসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চাই। আর এ জয় আসবে আমাদের তরুণদের হাত ধরে। তরুণরা তাদের মেধা, সততা, পরিশ্রম দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এজন্য প্রত্যেক তরুণকেই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে, তাদের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে জয়ী হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে "শিখো,-প্রথম আলো জিপিএ- ৫ কৃতী সংবর্ধনা হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.ফারুখ মিয়া।

সকাল ১০ টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে মুন্সীগঞ্জ প্রথম আলো'র বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও বন্ধু মাসফিক সিহাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা-মূলক বক্তব্য দেন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক।

তিনি বলেন, বাংলাদেশে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষেরও খুব বেশি প্রয়োজন। সফল মানুষের প্রয়োজন। তাদের মনে দেশের জন্য সম্মান থাকবে। দেশের জন্য নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এ দেশকে স্বাধীন করতে আমাদের মহান মুক্তিযুদ্ধে যোদ্ধারা রক্ত দিয়েছিলেন। আমাদের দেশকে সফল করতে এখন আর রক্ত দিতে হবে না। সততার সাথে, আমাদের মেধা, উন্নত চিন্তাটুকু দিতে হবে।

অনুষ্ঠানে অংশ নিতে শরতের সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃতী শিক্ষার্থীরা আসে। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে, ভীষণ উচ্ছ্বসিত হয় তারা। অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদপত্র ও স্ন্যাকস। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করে মুন্সীগঞ্জ প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য, বাউল সংগীত, কৃতী শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক কৃতী শিক্ষার্থী। এ আয়োজনে সহযোগিতা করেছেন ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা