সংগৃহীত
সারাদেশ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তরুণকে অপহরণ, তরুণী বাবাসহ গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

প্রেমের প্রস্তাবে রাজি হয়নি তরুণ সুমন মিয়া (১৭)। ফলে তাকে অপহরণ করেছে এক তরুণী। এমনই অভিযোগে ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি শেরপুর জেলার। অপহৃত সুমন পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১১ নভেম্বর) শহরের কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে ওই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হয় সুমন। রবিবার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগ সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তরুণী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সুমনের বাবা নজরুল ইসলাম জানান, আমার ছেলেকে কী করেছে আল্লাহই ভালো জানে, আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার কলিজার ধনকে খুঁজে পাচ্ছি না। যেখানেই থাকুক আমার ছেলেকে আমি জীবিত উদ্ধার চাই।

ওসি জুবায়দুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা