ছবি-সংগৃহীত
শিক্ষা
কৃষি গুচ্ছ

অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক: কৃষি গুচ্ছের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে নির্বাচিতদের ভর্তির নিশ্চায়ন ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রথম অটোমাইগ্রেশন সম্পন্নের পর ওয়েবসাইটে তালিকা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি বা বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফল প্রকাশ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে নির্দেশনা অনুযায়ী, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড- যে কোনো একটির মাধ্যমে ৯/১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ওই আসন শূন্য গণনা করে অপেক্ষমান তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। প্রার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে। তবে একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে তা পুনরায় চালু করা যাবে না।

দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য দ্বিতীয়বার অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা