ছবি-সংগৃহীত
শিক্ষা

 ‘মুজিব’ দেখলেন ভিসিসহ ঢাবির ৫০০ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তারা।

সেখানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ দেখেন।

ঢাবি ভিসি মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, উদ্যোগ ও প্রত্যয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিসি আরও বলেন, ’৭৫-পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ ও ঐতিহাসিক অবদানকে বিকৃতভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা