সংগৃহীত
অপরাধ

ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি গাছ থেকে নামান।

এর আগে ৯টায় দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী বলেন, আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এ সময় দেখি কিছু মানুষ জটলা হয়ে উপরে তাকিয়ে আছেন। পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে।

গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, কিছুক্ষণ আগেই লাশ নামানো হয়েছে। তিনি হয়তো ফুটপাতে ঘুমাতেন। কাপড় ফুটপাতে পড়ে ছিলো।

লাশ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০-এর কাছাকাছি। তার নাম পরিচয় জানা যায়নি। লাশ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে৷

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, কিছুক্ষণ আগে লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি মর্গে নেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা