সংগৃহীত
অপরাধ

জামিন পেয়ে হত্যা মামলার চার সাক্ষীকে কোপালেন প্রধান আসামি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে হত্যা মামলার প্রধান আসামি জামিনে কারামুক্ত হয়ে চার সাক্ষীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আহমেদ সানি (২৯), মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫) ও মো. শাহীন মাহমুদ (৩৭)।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী সাহাবুদ্দিন। সেই মামলায় আদালতে সাক্ষ্য দেন আহত চার জন। সম্প্রতি ওই মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল জামিনে বের হন। রবিবার রাতে ফয়সালসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ মামলার সাক্ষীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সানির মা সেলিনা আহমেদ বলেন, সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করেন। এসময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে এলে তাদেরকেও ফয়সাল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের হাতের আঙুল বিছিন্নসহ সবাই রক্তাক্ত হন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের দুইটি টিম ও ট্যানারি ফাঁড়ির একটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা