সংগৃহিত
অপরাধ

টঙ্গিতে ইয়াবা-ফেন্সিডিসহ মাদককারবারি আটক

আলী হোসেন (শ্যামল): রাজধানীর সন্নিকটে গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা এবং ফেন্সিডিসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেল স্টেশন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাজু আহমেদ (২২)। গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তির মোঃ শুকুর মিয়ার পুত্র এবং জনৈক শাজাহানের বাড়ির ভাড়াটিয়া।

আজ শনিবার সকালে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১ এর উত্তরার একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেল স্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী সাজু অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেল স্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেড বসত ঘরের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সাজু আহমেদ (২২)কে আটক করা হয়।

এসময় আসামির নিকট থেকে ৬০৫০ পিস ইয়াবা এবং ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ অন্যান্য মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা থেকে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।

তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে বলে অকপটে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এক কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা