সংগৃহিত
অপরাধ

জুয়ার আসরকে কেন্দ্র করে শিক্ষার্থী খুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন (২০) হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (২০ এপ্রিল) রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকার মনোয়ার মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শামিম (২০) উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মোস্তফা হক সাহেবের ছেলে এবং সে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

র‍্যাব-১১ সিপিসি-৩ সূত্রে, সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত বুধবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারের সাইন্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাওন মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির আবুধাবি প্রবাসী কচি মিয়ার ছেলে। সে দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া গত বৃহস্পতিবার সেবারহাট বাজারের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজনের পরিকল্পনা করে বাজারের ইজারাদার মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক। এজন্য কয়েকদিন ধরে এলাকায় মাইকিং করা হয়।

বুধবার রাতে মেলায় জুয়ার আসর বসানো হবে কিনা তা নিয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম কন্ট্রাক্টরের ছেলে হৃদয়ের সাথে শাওনের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেবারহাট বাজারের সাইন্স ক্লাবের সামনে হৃদয়ের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাওনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।

একই সময়ে পিয়াস নামের আরেক তরুণকে গুরুতর জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা আঞ্জুমান আরা রুনা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা