সংগৃহিত
অপরাধ

কুমিল্লায় গোলাগুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে মো. অর্নব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আজ দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ঘটনাস্থল থেকে বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন মারা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা