সংগৃহীত
অপরাধ

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। অপ্রত্যাশিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়।

সোমবার (২১ এপ্রিল) ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্টার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থীর একজন ব্যবসায় প্রশাসন বিভাগের, অপরজন ইংরেজি বিভাগের।

রেজিস্টার মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত দুই ছাত্রী সম্পর্কে জানতে চেয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। ফলে তাদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাহ্যিক পরিস্থিতি বিবেচনায় এবং তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব তথ্য-উপাত্ত সরবরাহ করে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স।

এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পারভেজের পরিবারের পাশে থাকবে।

ড. রায়হানা বেগম বলেন, পারভেজ হত্যায় যে দুই নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা যাচ্ছে, তারা স্কলার্স ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। যে তিন শিক্ষার্থীর সম্পৃক্ততা মিলেছে, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে পারভেজ হত্যার ঘটনায় তিন দিনের সাধারণ ছুটি চলছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে। পারভেজের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় গত রবিবার গ্রেপ্তার তিনজনকে সোমবার সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে...

হাতিয়ায় ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা

সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় দেশের সমুদ্রসীমায় চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় নো...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি সুলতান জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক ক...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা