সংগৃহীত
অপরাধ

হাতিরঝিলে যুবদলকর্মী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি যুবদলের কর্মী। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, মগবাজার মোড়ল বাড়ি সংলগ্ন হাতিরঝিলে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, গোলাগুলির শব্দ পেয়েছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আহত আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ইসলাম জানান, আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় তিনি ওয়ার্কশপের কর্মচারী।

চিকিৎসকদের বরাতে এসআই রাসেল জানিয়েছেন, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।

আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা