সারাদেশ

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ২ মার্চ ২০২৫ দুপুর ১২.৪৫ মিনিটে অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম। সেমিনারে উপস্থিত ছিলেন, মো. রিয়াজ উদ্দিন, উপ-পরিচালক স্থানীয় সরকার, দিনাজপুর। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মো. এহেসানুল এনাম সরকার, ব্যবস্থাপনা পরিচালক, স্পদন টয়লেট্রিজ এন্ড কসমেটিকস, রাজারামপুর, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (বিসিক), দিনাজপুর থেকে প্রকাশিত (দৈনিক উত্তর বাংলা) পত্রিকার সম্পাদক মতিউর রহমান। এবং বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ-আলম বলেন, “অর্গানিক পণ্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, যা প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় আরও বিস্তার লাভ করতে পারে। এর মাধ্যমে শুধু বেকারত্ব সমস্যা দূর করা নয়, সামাজিক অগ্রগতির পথও সুগম হবে।” তিনি আয়োজকদেরকেও ধন্যবাদ জানান এবং অর্গানিক পণ্য উদ্ভাবনে আরও গবেষণা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অর্গানিক প্রসাধনী পণ্যের গুণগত মান, এর ব্যবহার ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানানো হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা