সারাদেশ

টিকটকে জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ করায় যুবলীগ কর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কটুক্তি করে ভিডিও পোস্ট করার অভিযোগে কুড়িগ্রামের এক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানায়।

গ্রেফতার যুবলীগ সদস্যের নাম মো. আলম মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মো. আলম মিয়া তার টিকটক আইডিতে গত তিন থেকে চার দিন আগে একটি ভিডিও পোস্ট করেন, যাতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে এবং ড. মুহাম্মদ ইউনূস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কটুক্তি ও উস্কানি দেওয়া হয়। এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও মো. আলমগীর হোসেন জানান, আলম মিয়া দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়েছিল। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা