সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জের রাবার শিল্প ধুঁকছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের সাদা সোনা খ্যাত রাবার শিল্প এখন ধুঁকছে। আন্তর্জাতিক বাজারে দর পতন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক নজরদারির অভাবে বছরের পর পর বছর লোকসান গুণতে হচ্ছে বাগান মালিকদের। এতে চরম শঙ্কায় রয়েছেন শ্রমিক ও বাগানিরা। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাময় রাবার শিল্প অনেকটা ধ্বংসের পথে।

এক যুগ আগেও হবিগঞ্জ ছিল রাবার উৎপাদনে দেশের অন্যতম জেলা। কিন্তু আন্তর্জাতিক বাজারে রাবারের মূল্য কমে যাওয়ায় অনেকটাই ধস নেমেছে এ শিল্পে।

বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে রাবার পাচার, শ্রমিকের ন্যায্য মজুরির না দেওয়া, আবাসন ও জনবল সংকটসহ নানা সমস্যাকে দায়ী করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা।

সংশ্লিষ্টরা বলেন, ৩০ বছর পর্যন্ত গাছ থেকে রাবার তৈরির উপকরণ সংগ্রহ করা যায়। তবে বয়স বেশি হয়ে যাওয়াতে গাছগুলো থেকে পর্যাপ্ত উপকরণ সংগ্রহ করা যাচ্ছে না। এ ছাড়া অসাধুদের দৌরাত্ম্যে বিপাকে বাগান মালিক ও শ্রমিকরা।

বাগান মালিকদের অভিযোগ, শিল্প পণ্য হিসেবে ব্যবহৃত রাবারে ভ্যাট দিতে হচ্ছে ১৫ শতাংশ। এতে লোকসানের মুখে তারা।

হবিগঞ্জ রুপাইছড়া রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মিয়া বলেন, বেশিরভাগ গাছের বয়স ৩২ বছর পার হয়ে যাওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। তার ওপর রাবারে ভ্যাট দিতে হচ্ছে; ফলে লোকসান গুনতে হচ্ছে।

উল্লেখ্য, জেলায় উৎপাদন উপযোগী সরকারি রাবার বাগান দুটি। আর ব্যক্তি মালিকানাধীন বাগান সাতটি। এসব বাগানে কাজ করছেন হাজারের বেশি শ্রমিক।

শ্রমিক ও বাগানিরা রাবার উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানান, গাছের মাঝামাঝি কাঁচি দিয়ে কাটা হয় গাছের বাকল। তা দিয়ে বের হয় সাদা কস। পাত্রে জমা হয় ফোটায় ফোটায়। পরে সেগুলো সংগ্রহ করে নানা পদ্ধতিতে উৎপাদন হয় রাবার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা