সংগৃহীত
সারাদেশ

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

ট্রেনের বগি লাইনচ্যুতির চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একটির পর একটি হুক তুলে মেরামত করা হয়। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রেন এখন ছেড়ে যাবে।

সবুজ ইসমালসহ কয়েকজন ট্রেনে যাত্রী বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলপুকুর এলাকায়া লাইনচ্যুত হয়ে বিকট শব্দ হয়। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। এতে করে লাইনচ্যুত হওয়া বগিটির মধ্যে ধুয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন।

রেল বিভাগ জানিয়েছে, ১১টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা