প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীর কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক বাচ্চু শেখ (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালুখালির গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক বাচ্চু শেখ ফরিদপুর জেলার বাসিন্দা মোনছের শেখের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন সুমি আক্তার (৪০), হারুন অর রশিদ (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০), নিয়ামত (৫৫) এবং আরও কয়েকজন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বরিশাল থেকে রংপুরগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১৫-৯৭০৬) পরিবহনের বাস এবং কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ (ঢাকা মেট্রো-ব ১৫-০৩২৪) পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই চালক গুরুতর আহত হন এবং সিটে আটকে পড়েন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে আটকে থাকা দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর গোল্ডেন লাইনের চালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করেছে। আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা