ছবি: সংগৃহীত
খেলা
এশিয়ান কাপ বাছাই

স্বপ্ন বাঁচাতে মাঠে নামছেন হামজারা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ আজ হংকং চায়নার মুখোমুখি হচ্ছে। রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাঠে এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।

চূড়ান্ত পর্বের সম্ভাবনা জিইয়ে রাখতে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশাজনক ২-১ গোলে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।

এ ছাড়া ১৪ অক্টোবর হংকংয়ে আবার অ্যাওয়ে ম্যাচ। এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ খেলতে পারবে কি না, তা নির্ভর করছে দুটি ম্যাচের ওপর।

দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে।

এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজ সত্যিকার অর্থেই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা