প্রতিনিধি
সারাদেশ

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় কর্মরত দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ, সদস্য মাসুদ রেজা শিশিরসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকর উপস্থিত ছিলেন।

আরও বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মোঃ শামীম হোসেনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়া মো. আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৪ জনকে আসামি করা হয়, যার মধ্যে শামীম হোসেনকে যুবলীগ নেতা হিসেবে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা