প্রতিনিধি
সারাদেশ

তিন দফা দাবিতে বিডিআর কল‌্যাণ পরিষদের রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে বিডিআর কল‌্যাণ পরিষদের আয়োজনে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়াসহ তিন দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চাকরি হাড়ানো বিডিআর সদস‌্যদের পরিবারের সদস‌্যরা অংশগ্রহণ করে ।

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম, মো. সাফিকুল ইসলাম ও তাহমিনা মির্জা।

এসময় বক্তারা বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই আমরা। তবে বিচারের নামে পুরো একটি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। ঢাকার বাইরে থাকা অনেক নির্দোষ বিডিআর সদস্যকেও অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল এবং ন্যায়বিচার চাই।”

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করা। অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা। তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এই তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা