প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২০২৫ সালের ম্যানুভার অনুশীলন রবিবার (০৫ জানুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করেন।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে আক্রমণ পরিচালনা করে। এতে বিভিন্ন প্রকার ট্যাংক, এপিসি, গোলন্দাজ কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর অংশগ্রহণ ছিল। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল এ মহড়ায় অংশগ্রহণ করে।

এসময়ে অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং আস্থা।” তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির মূল চাবিকাঠি। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান।

অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা ।

এ মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের কার্যকর প্রশিক্ষণের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা