সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মাদক ও ক্ষুরসহ কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং-এর এক লিডারকে গ্রেফতার করেছে র‌্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক গ্যাং লিডার হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়ার সনু’র ছেলে মোঃ রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা)।

এসময় তার কাছ থেকে একটি ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটার উদ্ধার করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর হাসপাতালের রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টার এর সামনে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় কিশোর গ্যাং গ্রুপের লিডার রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা) কে ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটারসহ গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং গ্যাং লিডার। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীকে উল্লেখিত আলামতসহ আটক করা হয়। তার নামে পূর্বে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা