ছবি-সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মদিন পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মোৎসব উপলক্ষে বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ’ এর সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি বহু ভাষা, বহু জাতি ও বহু ধর্মের দেশ। এদেশ সকল সম্প্রদায়ের, সর্বপরি আমাদের সকলের। তাই তো ধর্ম যার যার উৎসব সবার। এজন্যেই আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে।

বঙ্গবন্ধুর কন্যার সৎ ও বিচক্ষণ চিন্তার মাধ্যমে এদেশের সকল ধর্মের মানুষ শান্তির সাথে সহাবস্থানে বসবাস করছে। তার সততা, নিষ্ঠা এবং মহৎ উদ্যোগের কারণেই আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। দেশের শান্তি সুরক্ষার জন্য বারবার শেখ হাসিনার আবির্ভাব হতে হবে। সকল ধর্ম যার যার মতাদর্শের মাধ্যমে শান্তির সাথে পালন করতে পারছে।

ধর্ম মতে, শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেব এর সন্তান এবং হিন্দু ধর্মাম্বলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা-পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত উপস্থিত ছিলেন ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা