সারাদেশ

‘বিশ্বাসের তেল-পানি’ নিতে ভিড়

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার চেঁউখালি গ্রামের বায়তুল নুর জামে মসজিদ চত্বরে ‘বিশ্বাসের তেল-পানি’ দেওয়া-নেওয়া চলছে। শুক্রবার এলেই হাজারো মানুষ মসজিদটির পেশ ইমাম জাহিদুল ইসলামের (৩০) ‘ফুঁ’ দেওয়া পানি ও তেল নিতে আসছেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে, ঘটছে অপ্রীতিকর ঘটনাও।

এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, ‘সম্প্রতি ঘটনাটি আমি শুনেছি। স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে আরো নিশ্চিত হতে হবে। এটা যেন কুসংস্কারের পর্যায়ে না যায়। মানুষ যেন প্রতারিত না হন। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’

চেঁউখালি গ্রামের অন্তত ১২ জন বাসিন্দা জানিয়েছেন, জাহিদুল ইসলাম অনেক দিন ধরেই সুস্থতার জন্য তেল-পানিতে ‘ফুঁ’ দেন। কারো কারো উপকার হয়েছে, এমন বিশ্বাস থেকে লোকজনের মধ্যে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। তিন মাস ধরে প্রতি শুক্রবার সেখানে হাজারো মানুষের ভিড় হয়।

গত শুক্রবার বিকেলে চেঁউখালি গ্রামে গিয়ে দেখা যায়, সড়কের প্রবেশমুখে যানজট। শত শত রিকশা, ভ্যান ও অটোরিকশা গ্রামের দিকে যাচ্ছে। মসজিদসংলগ্ন এলাকায় গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন নারী-পুরুষ। সবার হাতেই তেল-পানির কাচের বোতল। তাঁরা চেষ্টা করছিলেন ইমামের সঙ্গে কথা বলতে। চারপাশে চিৎকার-চেঁচামেচি, ঠেলাঠেলি। গরমে কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। আশপাশে কাচের বোতল, গ্লাস বিক্রির পাশাপাশি ভ্রাম্যমাণ চা, পানি, বিস্কুট বিক্রির দোকান বসেছে।

ভিড়ের মধ্যেই কথা হয় এখানে আসা মজিবর রহমানের (৬৫) সঙ্গে। প্রায় ৫৫ কিলোমিটার দূর থেকে এসেছেন তিনি। এত কষ্ট করে, হাসপাতাল-ক্লিনিক ছেড়ে কেন এখানে এসেছেন-জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বাসে অনেক কিছুই পাওয়া যায়। আমি সেই বিশ্বাস লিয়াই হুজুরের পানি পড়া লিতে আইছি। এর বিনিময়ে হুজুর তো কিছু লিচ্ছে না।’

ছাবিয়া বেগম (৫৩) নামের আরেকজন বলেন, ‘এখানে আমার এক আত্মীয়ের বাড়ি। তাঁর কাছ থেকে শুনছি, হুজুরের পানি পড়াতে সমস্যার সমাধান হয়। একবার লিয়া যায়া দেখি উপকার হয় কি না।’ বিশ্বাসের তেল মালিশ করে ব্যথা সারেনি-এমন একজন আগন্তুক ফরিদ উদ্দিন (৪৫)। তবু তিনি কেন আবার এসেছেন, জানতে চাইলে বলেন, ‘এবার অন্য অসুখের জন্য আইছি।’

তবে বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা। নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফজলুর রহমান বলেন, ‘এ ধরনের চর্চা এর আগেও আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি। কোনো স্থানেই এই চর্চা বেশি দিন স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি প্রতারণা বলেই প্রমাণিত হয়েছে। নলডাঙ্গাতেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না।’

এ বিষয়ে ইমাম জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কাউকে তেল-পানি পড়িয়ে নেওয়ার জন্য দাওয়াত দিই না। টাকাও নিই না। যাঁরা আল্লাহর কালাম বিশ্বাস করেন, তাঁরা আমার কাছে আসেন। আমি আল্লাহর কালাম পড়ে তেল-পানিতে “ফুঁ” দিয়ে দিই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা