ছবি: সংগৃহীত
জাতীয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রাজসাক্ষী দিতে হাজির সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তাকে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি হলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুইজনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন সাবেক আইজিপি।

প্রসিকিউশনের সূত্র অনুযায়ী, এ মামলার কার্যক্রম প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি এ বক্তব্য সম্প্রচার করার কথা রয়েছে। সূচনা বক্তব্যের পরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছে আদালত।

যদিও মামলার অভিযোগপত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে বর্তমানে তিনি রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন এবং সাক্ষ্য দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র আন্দোলনের সময় তারা যৌথভাবে প্রায় ১,৪০০ জন ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা দেন। প্রসিকিউশন বলছে, এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

ট্রাইব্যুনালে এই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং রাষ্ট্রপক্ষ বলছে, রাজসাক্ষীদের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের পথে তারা এগোচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা